স্টাফ রিপোর্টার | ঢাকা ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী তক্ষকসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মুঞ্জরুল হোসেন (৩৮), মোঃ হযরত আলী রিপন (৩৯), মোঃ আব্দুর রহিম (৪২), মোঃ রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং মোঃ সাগর শেখ (৪০)। ঢাকা জেলা পুলিশ সূত্র জানায়, ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় আসামিদের কাছ থেকে প্রায় ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষক উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত তক্ষকটি পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে, গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। Post navigation আশুলিয়ায় পুত্রবধূর হাতে শাশুড়ি হত্যা, দাফনের পর বেড়িয়ে এলো আসল রহস্য